দক্ষিণ হাইলাকান্দিতে জোরদার ভোটার সচেতনতা অভিযান
হাইলাকান্দি (অসম), ২৮ মাৰ্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে হাইলাকান্দি জেলাজুড়ে জোরদার করা হয়েছে ভোটার সচেতনতা অভিযান। গণতন্ত্রের গুরুত্বপূর্ণ এই পর্বে প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়
দক্ষিণ হাইলাকান্দিতে জোরদার ভোটার সচেতনতা অভিযান


হাইলাকান্দি (অসম), ২৮ মাৰ্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে হাইলাকান্দি জেলাজুড়ে জোরদার করা হয়েছে ভোটার সচেতনতা অভিযান। গণতন্ত্রের গুরুত্বপূর্ণ এই পর্বে প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি।

আজ শনিবার দক্ষিণ হাইলাকান্দির মণিপুর ডেভেলপমেন্ট ব্লক অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সচেতনতা কর্মসূচি। জেলা প্রশাসনের সিস্টেম্যাটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেক্টরাল পার্টিসিপেশন (এসভিইইপি) সেলের উদ্যোগে এবং রাষ্ট্রীয় গ্রামীণ জীবিকা মিশন-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বহু সাধারণ ভোটার। এতে নতুন ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে উপস্থিত থেকে এসভিইইপি-র প্রতিনিধি শংকর চৌধুরী, বিজয়িনী চৌধুরী, মনেশ পেগু, বিপিএম দিলোয়ার হোসেন তাপাদার ভোটারদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য পেশ করেছেন। তাঁদের বক্তব্যে একটাই বার্তা ছিল, গণতন্ত্রের আসল শক্তি নিহিত রয়েছে ভোটাধিকার প্রয়োগে।

আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনে সকলকে স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানের শেষে শংকর চৌধুরীর নেতৃত্বে উপস্থিত সকলকে ভোটার অঙ্গীকার পাঠ করানো হয়। এতে অংশগ্রহণকারীরা সচেতনভাবে ভোটদান এবং অন্যদেরও ভোটদানে উদ্বুদ্ধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande