ভোটের আগে ফের বোমা উদ্ধার ভাঙড়ে
দক্ষিণ ২৪ পরগনা, ২৯ মার্চ (হি.স.): শনিবার রাতের অন্ধকারে অভিযান চালিয়ে পুলিশ ধান ক্ষেত থেকে তাজা বোমা উদ্ধার করেছে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার ছেলেগোয়ালিয়া পূর্ব পাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর র
ভোটের আগে ফের বোমা উদ্ধার ভাঙড়ে


দক্ষিণ ২৪ পরগনা, ২৯ মার্চ (হি.স.): শনিবার রাতের অন্ধকারে অভিযান চালিয়ে পুলিশ ধান ক্ষেত থেকে তাজা বোমা উদ্ধার করেছে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার ছেলেগোয়ালিয়া পূর্ব পাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতের অভিযানে একাধিক তাজা বোমা উদ্ধার হয়েছে। ওই এলাকায় প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ এসে ওই ব্যাগ থেকে তাজা বোমাগুলি উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। এতগুলি তাজা বোমা ওই এলাকায় কী ভাবে এল তা খতিয়ে দেখছে পুলিশ। এর পিছনে কে বা কারা জড়িত রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। ভাঙড়ের এই ঘটনা নিয়ে আইএসএফ এবং তৃণমূল একে অপরের উপর দায় চাপিয়েছে।

উল্লেখ্য, এ সপ্তাহের মঙ্গলবারও ভাঙড় থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হয়েছিল। ওই দিন সকালে একটি দোকান থেকে তিনটি বোমা উদ্ধার হয়। সে দিন বিকেলে বামুনিয়া গ্রামে একটি ডোবা থেকে ৮০টির বেশি বোমা উদ্ধার হয়। ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া গ্রাম থেকে একটি একনলা বন্দুক ও কয়েক রাউন্ড কার্তুজও উদ্ধার হয়েছিল সেদিন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande