হাইলাকান্দিতে মঙ্গলবার থেকে ইভিএম ও ভিভিপ্যাট কমিশনিং
হাইলাকান্দি (অসম), ৩০ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলায় ইভিএম এবং ভিভিপ্যাট কমিশনিং প্রক্রিয়া আগামীকাল মঙ্গলবার (৩১ মার্চ) থেকে শুরু হবে। জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসকের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ
হাইলাকান্দিতে মঙ্গলবার থেকে ইভিএম ও ভিভিপ্যাট কমিশনিং


হাইলাকান্দি (অসম), ৩০ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলায় ইভিএম এবং ভিভিপ্যাট কমিশনিং প্রক্রিয়া আগামীকাল মঙ্গলবার (৩১ মার্চ) থেকে শুরু হবে।

জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসকের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলা হয়েছে, হাইলাকান্দি জেলার জন্য নির্ধারিত এই কমিশনিং প্রক্রিয়া ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯-টা থেকে শুরু হবে। তা সম্পন্ন হবে গভর্নমেন্ট ভিএম হায়ার সেকেন্ডারি স্কুলের স্ট্রং রুমে।

নির্বাচন প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাধ্যতামূলক ধাপ হিসেবে এই কমিশনিং কার্যক্রম অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল নির্দেশিকা কঠোরভাবে মেনে এই প্রক্রিয়া পরিচালিত হবে। এছাড়া, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কমিশনিং প্রক্রিয়ায় উপস্থিত থাকবেন প্রতিদ্বন্বীায় প্রার্থীরা বা তাঁদের অনুমোদিত প্রতিনিধিরা, পাশাপাশি থাকবেন স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরাও।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ১২১ নম্বর হাইলাকান্দি এবং ১২২ নম্বর আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের সমস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের নির্ধারিত দিন, সময় ও স্থানে উপস্থিত থেকে অনুষ্ঠেয় কমিশনিং প্রক্রিয়া দেখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande