
নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): হকি ইন্ডিয়া সোমবার সিনিয়র মহিলা জাতীয় কোচিং ক্যাম্পের ৩১ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। ২০২৬ সালের ১ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সিনিয়র মহিলা জাতীয় কোচিং ক্যাম্প অনুষ্ঠিত হবে। তেলেঙ্গানার হায়দরাবাদে অনুষ্ঠিত এফআইএইচ হকি বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে শক্তিশালী পারফরম্যান্সের সুবাদে দলটি ক্যাম্পে প্রবেশ করছে, যেখানে তারা রৌপ্য পদক জিতে এফআইএইচ হকি মহিলা বিশ্বকাপ ২০২৬-এর জন্য যোগ্যতা অর্জন করেছে।
নতুন কোচ শোয়ের্ড মারাইন বলেছেন,আসন্ন ক্যাম্পে দলের সমন্বয় গড়ে তোলা, ফিটনেসের উন্নতি এবং কৌশলগত দিকগুলোকে আরও ধারালো করার উপর মনোযোগ দেওয়া হবে। আগামী মাসগুলোতে ভারতের একটি ব্যস্ত সূচি রয়েছে, যার শুরুটা হচ্ছে জুনে এফআইএইচ হকি উইমেন্স নেশনস কাপ। এরপর আগস্টে বিশ্বকাপ এবং ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত নির্ধারিত আছে ২০২৬ এশিয়ান গেমস।
ক্যাম্পের জন্য নির্বাচিত স্কোয়াড:
গোলরক্ষক:
সবিতা,মাধুরী কিন্ডো,
বিচু দেবী খারিবাম,
বানসারি সোলাঙ্কি।
ডিফেন্ডার:
নিকি প্রধান,ইশিকা চৌধুরী,
জ্যোতি সিং,
লালথান্টলুয়াঙ্গি,জ্যোতি,
উদিতা,শিল্পী ডাবাস।
মিডফিল্ডার:
সুশীলা চানু পুখরামবাম,
মনীষা চৌহান,
বৈষ্ণবী ভিত্তাল ফালকে,
সাক্ষী রানা,সুনেলিটা টোপ্পো,সালিমা টেটে,
নেহা,ইশিকা।
ফরোয়ার্ড:
দীপিকা সোরেং,রুতাজা পাইসাল,বলজিৎ কৌর,
নবনীত কৌর,দীপিকা,
আনু,সৌন্দর্য ডুংডুং,হিনা বানো,সোনম,
লালরেমসিয়ামি,মুমতাজ খান ও সঙ্গীতা কুমারী।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি