দ্রুতগতির ডাম্পার-বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন যাত্রী
মান্ডলা, ৩০ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশের মান্ডলা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। ঘুঘরি থানার অন্তর্গত মাহালি উমারিয়া গ্রামের কাছে সোমবার সকালে একটি যাত্রিবাহী বাস ও দ্রুতগতির ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে জানা
দ্রুতগতির ডাম্পার-বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন যাত্রী


মান্ডলা, ৩০ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশের মান্ডলা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। ঘুঘরি থানার অন্তর্গত মাহালি উমারিয়া গ্রামের কাছে সোমবার সকালে একটি যাত্রিবাহী বাস ও দ্রুতগতির ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকালে বাসটি কুটারওয়ানি (ঘুটাস) থেকে মান্ডলার দিকে যাচ্ছিল। বাসে ২০ জনেরও বেশি যাত্রী ছিলেন। মাহালি উমারিয়া কাছে পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান।

পুলিশ ও গ্রামবাসীরা মিলে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা আহতদের চিকিৎসা শুরু করেছেন। গুরুতর আহত বাসচালককে প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande