ওরা ধর্ম বিক্রি করে রাজনীতি করে, আর আমরা মানবতার জয়গান গাইছি : তােপ মমতা বন্দ্যোপাধ্যায়ের
পশ্চিম মেদিনীপুর, ৩০ মার্চ (হি.স.): পশ্চিম মেদিনীপুরের নির্বাচনী জনসভা থেকে সোমবার ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তোপ দেগে বলেন, “ওরা ধর্ম বিক্রি করে রাজনীতি করে, আর আমরা মানবতার জ
মমতা বন্দ্যোপাধ্যায়


পশ্চিম মেদিনীপুর, ৩০ মার্চ (হি.স.): পশ্চিম মেদিনীপুরের নির্বাচনী জনসভা থেকে সোমবার ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তোপ দেগে বলেন, “ওরা ধর্ম বিক্রি করে রাজনীতি করে, আর আমরা মানবতার জয়গান গাইছি।”এদিন জনসভার শুরুতে তৃণমূল সুপ্রিমো মহাবীরের মূর্তিতে মাল্যদান করেন এবং স্থানীয় নেতৃত্বকে সংবর্ধিত করেন। ডেবরা এলাকার উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, রাজ্য সরকারের আমলেই এই অঞ্চলে সুপার স্পেশালিটি হাসপাতাল, আইটিআই এবং উন্নত মানের রাস্তাঘাট তৈরি হয়েছে।কৃষকদের স্বার্থে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, কৃষকরা যাতে ধানের সঠিক দাম পান, তার জন্য রাজ্য প্রতি বছর প্রায় ৫৪ লক্ষ মেট্রিক টন ধান কেনে। তিনি আরও জানান, বাজেটে চাষিদের সেচের পাম্পের শুল্কেও বিশেষ ছাড় দেওয়া হয়েছে।জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধনের নামে মহিলা ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়ার গুরুতর অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাধারণ মানুষের কাছে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, “বাংলা কখনও কারও কাছে মাথা নত করবে না।” গণতন্ত্র রক্ষার তাগিদে রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande