বিধানসভা নির্বাচনের আগে সিইও দফতরে বড় রদবদল, বদলি পাঁচ শীর্ষ আধিকারিক
​কলকাতা, ৩০ মার্চ (হি.স.) : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক স্তরে রদবদলের ধারাবাহিকতা বজায় রেখে এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরেও একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল নির্বাচন কমিশন। সোমবার জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে এই
বিধানসভা নির্বাচনের আগে সিইও দফতরে বড় রদবদল, বদলি পাঁচ শীর্ষ আধিকারিক


​কলকাতা, ৩০ মার্চ (হি.স.) : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক স্তরে রদবদলের ধারাবাহিকতা বজায় রেখে এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরেও একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল নির্বাচন কমিশন। সোমবার জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে এই রদবদলের কথা জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তি অনুযায়ী, উপ-মুখ্য নির্বাচনী আধিকারিক পদে কর্মরত সুব্রত পালকে সরিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে সিনিয়র ডেপুটি সেক্রেটারি পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় নতুন ডেপুটি সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন রাহুল নাথ, যিনি এতদিন স্বাস্থ্য দফতরের অতিরিক্ত সচিব পদে ছিলেন।

​শুধু এই একটি পদেই নয়, সিইও দফতরের আরও তিন শীর্ষ আধিকারিকের ক্ষেত্রেও বদল আনা হয়েছে। অতিরিক্ত সচিব নরেন্দ্রনাথ দত্তকে শ্রম দফতরে স্থানান্তর করা হয়েছে। একইভাবে অতিরিক্ত সচিব সুপ্রিয় দাসকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যানপালন দফতরে পাঠানো হয়েছে। এছাড়া যুগ্ম সচিব মিঠু সরকারকে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরে বদলি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

​বিধানসভা নির্বাচনের আগেই প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে এই রদবদলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নির্বাচন প্রক্রিয়া যাতে নির্বিঘ্ন ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যেই কমিশন এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande