
ব্যাঙ্কক, ৩০ মার্চ (হি.স.): থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপের জন্য ভারতীয় দলের প্রধান কোচ জোয়াকিম আলেক্সান্ডারসন ২৩ সদস্যের দল সোমবার ঘোষণা করলেন। ২০ বছর পর টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করেছে ভারত। ২ এপ্রিল ভারত জাপানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। এরপর খেলবে অস্ট্রেলিয়া বিরুদ্ধে ৫ এপ্রিল। আর চাইনিজ তাইপের বিরুদ্ধে খেলবে ৮ এপ্রিল।
গ্রুপের শীর্ষ দুটি দল এবং তিনটি গ্রুপের মধ্যে সেরা দুটি তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এছাড়াও, কোয়ার্টার ফাইনালের চারটি বিজয়ী দল পোল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করবে।
স্কোয়াড:
গোলরক্ষক :
মোনালিশা দেবী ময়রাংথেম, নন্দিনী, রিবান্সি জামু।
ডিফেন্ডার :
সিন্ডি রেমরুতপুই কোলনি, নিশিমা কুমারী, রেমি থোকচম, রুচি যাদব, সাহেনা টিএইচ, শুভাঙ্গী সিং, থোবিসানা চানু তোইজাম।
মিডফিল্ডার :
অঞ্জু চানু কায়েনপাইবাম, অরিনা দেবী নামিরাকপাম, ভূমিকা দেবী খুমুকচাম, মনিশা সিংহ, নেহা, পূজা, শ্রুতি কুমারী।
ফরোয়ার্ড :
ববিতা কুমারী, দীপিকা পাল, লিংডেকিম, শিলজি শাজি, সিবানি দেবী নংমেইকাপাম, সুলাঞ্জনা রাউল।
প্রধান কোচ:
জোয়াকিম আলেকজান্ডারসন
সহকারী কোচ:
পারমিতা সিত
গোলকিপিং কোচ: হামিদ কেকে
থাইল্যান্ড ২০২৬ এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপে ভারতের সময়সূচী:
২ এপ্রিল: জাপান বনাম ভারত (থাম্মাসাত স্টেডিয়াম, পথুম থানি) ভারতীয় সময় ৬:৩০ মিনিট।
৫ এপ্রিল: ভারত বনাম অস্ট্রেলিয়া (পথুম থানি স্টেডিয়াম, পথুম থানি), ভারতীয় সময় ২:৩০মিনিট।
৮ এপ্রিল: চাইনিজ তাইপে বনাম ভারত (পথুম থানি স্টেডিয়াম, পথুম থানি), ভারতীয় সময় ২:৩০ মিনিট।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি