রামকৃষ্ণনগর কলেজে ভোটার সংক্ৰান্ত কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা
শ্রীভূমি (অসম), ৩০ মাৰ্চ (হি.স.) : রামকৃষ্ণনগর কলেজে শ্রীভূমি জেলার সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিশিপেশন (সুইপ) সেলের সহযোগিতায় ও রামকৃষ্ণনগর কলেজের উদ্যোগে আজ সোমবার এক বিশেষ ভোটার সচেতনতামূলক কর্মসূচি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার ম
রামকৃষ্ণনগর কলেজে ভোটার সংক্ৰান্ত কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা


শ্রীভূমি (অসম), ৩০ মাৰ্চ (হি.স.) : রামকৃষ্ণনগর কলেজে শ্রীভূমি জেলার সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিশিপেশন (সুইপ) সেলের সহযোগিতায় ও রামকৃষ্ণনগর কলেজের উদ্যোগে আজ সোমবার এক বিশেষ ভোটার সচেতনতামূলক কর্মসূচি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

‘গণতন্ত্রে ভোটদানের গুরুত্ব এবং যুবসমাজের ভূমিকা’ শীর্ষক ভাবনার ওপর ভিত্তি করে এদিন কলেজে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ ড. অর্জুনচন্দ্র দেবনাথের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। বিশেষ করে স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক উৎসাহ ছিল।

প্রতিযোগিতার শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম তিন স্থান অধিকার করেছেন যথাক্রমে আশিমা বেগম, সুমন সিনহা এবং রুজিনা আক্তার। এরা সকলেই দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। অন্যদিকে, বিতর্ক প্রতিযোগিতায় বিষয়ের সপক্ষে বক্তব্য পেশ করে জয়ী হয়েছেন দ্বিতীয় সেমিস্টারের ছাত্র শৌরী চক্রবর্তী এবং বিষয়ের বিপক্ষে বক্তব্য পেশ করে সেরা নির্বাচিত হয়েছেন চতুর্থ সেমিস্টারের ছাত্রী স্নেহা মালাকার।

অধ্যক্ষ ড. অর্জুনচন্দ্র দেবনাথ জানিয়েছেন, নতুন ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানের সফল সমাপ্তির জন্য বিজয়ী সহ সকলের প্রতি শ্রীভূমি জেলার সুইপ সেল ধন্যবাদ জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande