
শান্তিরবাজার (ত্রিপুরা), ৩০ মার্চ (হি.স.): দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার পশ্চিম চড়কবাই এলাকায় ফের বাল্যবিবাহের ঘটনা সামনে এসেছে। প্রশাসনের তৎপরতায় এক নাবালিকাকে উদ্ধার করে সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।
প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে এক নাবালিকাকে নিয়ে সংসার করছিলেন স্থানীয় বাসিন্দা রতন নন্দীর ছেলে নিলেশ নন্দী। বিষয়টি সম্প্রতি প্রশাসনের নজরে আসতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ জেলার চাইল্ড লাইন বিভাগের আধিকারিকরা শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে অভিযানে নামেন। অভিযানে ডিসিএম কাকলী সাহা-সহ অন্যান্য আধিকারিকরা অভিযুক্তের বাড়িতে গিয়ে নাবালিকাকে উদ্ধার করেন। পরে তাঁকে সুরক্ষার স্বার্থে হোমে পাঠানো হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ