সাফল্যের শীর্ষেও শিক্ষার অভাবের আক্ষেপ, খোলামেলা স্বীকারোক্তি অক্ষয়ের
মুম্বই, ৩১ মার্চ (হি.স.): নিজের ফিটনেস ও অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা অক্ষয় কুমার সম্প্রতি শিক্ষা নিয়ে নিজের জীবনের এক দুর্বলতার কথা প্রকাশ্যে এনে সকলকে চমকে দিয়েছেন। বিপুল সাফল্য ও জনপ্রিয়তা অর্জন করলেও, এখনও অনেক সময় তিনি নিজেকে অস্বস্তিকর অ
শিক্ষাজীবন নিয়ে অক্ষয় কুমারের বড় স্বীকারোক্তি


মুম্বই, ৩১ মার্চ (হি.স.): নিজের ফিটনেস ও অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা অক্ষয় কুমার সম্প্রতি শিক্ষা নিয়ে নিজের জীবনের এক দুর্বলতার কথা প্রকাশ্যে এনে সকলকে চমকে দিয়েছেন। বিপুল সাফল্য ও জনপ্রিয়তা অর্জন করলেও, এখনও অনেক সময় তিনি নিজেকে অস্বস্তিকর অবস্থায় পড়তে দেখেন বলে জানান।রিয়েলিটি শো হুইল অফ ফরচুন-এর এক পর্বে কথা বলতে গিয়ে তিনি বলেন, উচ্চশিক্ষিত মানুষের মধ্যে বসলে নিজেকে ‘ছোট’ মনে হয়। প্রতিযোগী সোনালির শিক্ষাগত যোগ্যতার প্রশংসা করে তিনি বলেন, “আমি খুব বেশি পড়াশোনা করিনি, তাই অনেক সময় তোমাদের মতো মানুষের সামনে নিজেকে ছোট মনে হয়। এখন মনে হয়, যদি পড়াশোনা করতাম।”অক্ষয় আরও জানান, পড়াশোনার প্রতি তাঁর আগ্রহ কম থাকলেও তিনি নতুন প্রজন্মকে শিক্ষার গুরুত্ব দিতে বলেন। মজার ছলে তাঁর মন্তব্য, “আমার মতো মানুষকে ফলো কোরো না, সোনালির মতো মানুষকে ফলো করো।”এছাড়াও তিনি বলেন, তাঁর স্ত্রী টুইঙ্কল খান্না একজন সফল লেখিকা এবং ইতিমধ্যেই চারটি বই লিখেছেন, অথচ তিনি নিজে একটি বইও সম্পূর্ণ পড়ে উঠতে পারেননি। হাসতে হাসতেই অক্ষয় বলেন, বই খুললেই তাঁর চোখে জল চলে আসে।তবে তাঁর এই স্বীকারোক্তির মধ্যে শিক্ষার গুরুত্ব নিয়ে একটি বড় বার্তা রয়েছে—সাফল্য যতই আসুক, শিক্ষার মূল্য কখনও কমে না। তাঁর এই সরল ও সৎ বক্তব্য ইতিমধ্যেই ভক্তদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।কাজের ক্ষেত্রে, অক্ষয় কুমারের হাতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট। বিশেষ করে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিটি নিয়ে যথেষ্ট চর্চা চলছে, যেখানে একাধিক তারকা একসঙ্গে অভিনয় করছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande