৩১ জন অস্থায়ী স্পেশাল এডুকেটর টিচারকে স্থায়ী নিয়োগপত্র প্রদান করল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ
ডায়মন্ড হারবার , ৫ মার্চ (হি. স.) : পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের অধীনে অস্থায়ীভাবে কর্মরত বিশেষ চাহিদাসম্পন্ন (স্পেশাল এডুকেটর ) শিশুদের জন্য শিক্ষক নিয়োগের মধ্যে ৩১ জন শিক্ষক-শিক্ষিকাকে প্রাথমিক স্তরে স্থায়ী নিয়োগপত্র প্রদান করল দক্ষিণ ২৪ পরগনা
৩১ জন অস্থায়ী স্পেশাল এডুকেটর টিচারকে স্থায়ী নিয়োগপত্র প্রদান করল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ


ডায়মন্ড হারবার , ৫ মার্চ (হি. স.) : পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের অধীনে অস্থায়ীভাবে কর্মরত

বিশেষ চাহিদাসম্পন্ন (স্পেশাল এডুকেটর ) শিশুদের জন্য শিক্ষক নিয়োগের মধ্যে ৩১ জন শিক্ষক-শিক্ষিকাকে প্রাথমিক স্তরে স্থায়ী নিয়োগপত্র প্রদান করল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

জানা গেছে, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় সংশ্লিষ্ট দফতর থেকে প্রয়োজনীয় তালিকা পাঠানো হয় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে। সেই তালিকা অনুযায়ী এই শিক্ষক-শিক্ষিকাদের স্থায়ী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক জানান, এতদিন স্পেশাল এডুকেটর শিক্ষক -শিক্ষিকারা সার্কেলের মধ্যে বিভিন্ন স্কুলে পরিদর্শন করে পড়াতেন। কিন্তু স্থায়ী নিয়োগের ফলে এখনও থেকে তাঁদের নির্দিষ্ট স্কুলে দায়িত্ব দেওয়া হবে। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী যেখানে রয়েছে, সেই স্কুলগুলিতেই এই শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করা হবে।

তিনি আরও জানান, দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রায় ৩৭০টি বিদ্যালয়ে স্পেশাল এডুকেটর শিক্ষক -শিক্ষিকাদের প্রয়োজন রয়েছে। বর্তমানে নন-টেট ৩১ জন শিক্ষক-শিক্ষিকাকে নিয়োগ দেওয়া হল। বাকি শূন্যপদ পূরণের জন্য ইতিমধ্যেই পরীক্ষা নেওয়া হয়েছে এবং দ্রুত সেই নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন করা হবে। অন্যদিকে, স্থায়ী নিয়োগপত্র হাতে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত স্পেশাল এডুকেটর শিক্ষক -শিক্ষিকারা। দীর্ঘদিনের অপেক্ষার পর স্থায়ী চাকরি পাওয়ায় রাজ্য সরকারের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande