শ্রীরামপুরে ম্যানহোলে কাজ করতে নেমে মৃত্যু এক শ্রমিকের, অসুস্থ দুই
হুগলি, ৫ মার্চ (হি.স.): হুগলির শ্রীরামপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ড ম্যানহোলে কাজ করার সময় মৃত্যু হলো এক শ্রমিকের, অসুস্থ হয়েছেন দুই কর্মী। দমকল ও স্থানীয় ব্যক্তিরা তিন জনকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চি
শ্রীরামপুরে ম্যানহোলে কাজ করতে নেমে মৃত্যু এক শ্রমিকের, অসুস্থ দুই


হুগলি, ৫ মার্চ (হি.স.): হুগলির শ্রীরামপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ড ম্যানহোলে কাজ করার সময় মৃত্যু হলো এক শ্রমিকের, অসুস্থ হয়েছেন দুই কর্মী। দমকল ও স্থানীয় ব্যক্তিরা তিন জনকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃতের নাম শেখ মুস্তাফা (৩৪)। মৃতের বাড়ি মহেশতলা থানা এলাকায়। বাকি দু’জনের চিকিৎসা চলছে হাসপাতালে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শ্রীরামপুরের রাম সীতা লেনে মাটির তলায় হাইড্রেনে কেএমডিএর জল প্রকল্পের কাজ চলছিল। সেখানে ম্যানহোলে নেমে পরিষ্কারের কাজ করছিলেন ঠিকাদার নিযুক্ত কয়েকজন শ্রমিক। একজন অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করতে গিয়ে আরও দু’জন অসুস্থ হয়ে যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande