পাথারকান্দিতে পুলিশি অভিযানে উদ্ধার দু-কোটি টাকার ইয়াবা, গ্রেফতার এক
পাথারকান্দি (অসম), ৫ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দিতে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে দু-কোটি টাকার বেশি মূল্যের মাদক ২০ হাজার ইয়াবা ট্যাবলেট। মাদক পাচারের অভিযোগে পাথারকান্দি থানার পুলিশ গ্রেফতার করেছে এক পাচারকারীকে। গ্রেফতারকৃত
পাথারকান্দিতে দু-কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার এক


পাথারকান্দি (অসম), ৫ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দিতে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে দু-কোটি টাকার বেশি মূল্যের মাদক ২০ হাজার ইয়াবা ট্যাবলেট। মাদক পাচারের অভিযোগে পাথারকান্দি থানার পুলিশ গ্রেফতার করেছে এক পাচারকারীকে। গ্রেফতারকৃতকে দ‌ক্ষিণ ক‌রিমগ‌ঞ্জের বান্দর‌কোণা গ্রা‌মের বাসিন্দা গুলজার আহমেদ বলে পরিচয় পাওয়া গেছে।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোরে পাথারকান্দি থানার ওসি মানসজ্যোতি বড়োর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মাদক-বিরোধী অভিযানে নামে। বারইগ্রাম পুলিশ ফাঁড়ি ও দোহালিয়া পুলিশ ক্যাম্পের কর্মীরা দোহালিয়া শিববাড়ি এলাকায় ওৎ পেতে বসে।

এক সময় রাতাবাড়ির দিক থেকে আগত এএস ১০ জি ৭২৪৫ নম্বরের চার চাকার ওয়াগন-আর গাড়ির গতিরোধ করে তাতে তালাশি চালায় পুলিশ। তালাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় দুই কোটি টাকার বেশি মূল্যের ২০ হাজারটি মাদক ইয়াবা ট্যাবলেট।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande