ভোট ঘোষণার আগেই বাঁকুড়ায় দেওয়াল লিখনে শাসক-বিরোধীর লড়াই তুঙ্গে
বাঁকুড়া, ৫ মার্চ (হি. স.) : নির্বাচন ঘোষণার আগেই বাঁকুড়ায় দেওয়াল লিখনকে ঘিরে শাসক ও বিরোধী রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা তুঙ্গে উঠেছে। এসআইআর ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক আবহে আসন্ন নির্বাচন আগের তুলনায় কঠিন হতে পারে বলেই মনে করছে জেলার রাজনৈতিক মহল।
ভোট ঘোষণা র আগেই বাঁকুড়ায় দেওয়াল লিখনে শাসক ও বিরোধী দলের লড়াই তুঙ্গে


বাঁকুড়া, ৫ মার্চ (হি. স.) : নির্বাচন ঘোষণার আগেই বাঁকুড়ায় দেওয়াল লিখনকে ঘিরে শাসক ও বিরোধী রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা তুঙ্গে উঠেছে। এসআইআর ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক আবহে আসন্ন নির্বাচন আগের তুলনায় কঠিন হতে পারে বলেই মনে করছে জেলার রাজনৈতিক মহল। তাই প্রচারে কোনও ফাঁক রাখতে রাজি নয় কোনও দলই।

ইতিমধ্যেই মিছিল ও সভামঞ্চ থেকে একে অপরকে নিশানা করে বাকযুদ্ধ শুরু হয়েছে। তারই পাশাপাশি দেওয়াল দখল এবং দেওয়াল লিখনকে ঘিরে শুরু হয়েছে জোর লড়াই। জেলার বিভিন্ন এলাকায় শাসকদল তৃণমূল ও বিরোধী বিজেপি একে অপরকে লক্ষ্য করে ছড়া, ব্যঙ্গচিত্র ও রাজনৈতিক বার্তায় দেওয়াল ভরিয়ে তুলছে।

জেলার অধিকাংশ বিধানসভা কেন্দ্র একসময় বামেদের দখলে ছিল। পরে সেই কেন্দ্রগুলির অনেকটাই দখল করে তৃণমূল। তবে গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জেলার আটটি আসনে জয়ী হয় বিজেপি। ফলে আসন্ন নির্বাচনে বিজেপি যেমন নিজেদের দখলে থাকা কেন্দ্রগুলি ধরে রাখতে মরিয়া, তেমনই তৃণমূল হারানো আসন পুনরুদ্ধারের লক্ষ্যে সক্রিয় হয়ে উঠেছে।

এই রাজনৈতিক টানাপোড়েনের ছাপ স্পষ্টভাবে ফুটে উঠছে দেওয়াল লিখনে। দুই দলের তরফেই এখনও প্রার্থীর নাম ঘোষণা না হলেও প্রচার শুরু হয়ে গিয়েছে। কোথাও উন্নয়নের বার্তা তুলে ধরা হচ্ছে ছড়ার মাধ্যমে, আবার কোথাও দুর্নীতির অভিযোগ তুলে ব্যঙ্গচিত্রে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande