আগরতলায় মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, থানায় মামলা
আগরতলা, ৫ মার্চ (হি.স.) : রাজধানী শহর আগরতলায় জনৈকা মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে আগরতলায় আড়ালিয়া ঋষিপাড়া এলাকায়। অভিযোগ অনুযায়ী, ওই এলাকার বাসিন্দা মানিক দাসের স্ত্রীর সঙ্গে বুধবার
নির্যাতিতা মহিলা


আগরতলা, ৫ মার্চ (হি.স.) : রাজধানী শহর আগরতলায় জনৈকা মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে আগরতলায় আড়ালিয়া ঋষিপাড়া এলাকায়।

অভিযোগ অনুযায়ী, ওই এলাকার বাসিন্দা মানিক দাসের স্ত্রীর সঙ্গে বুধবার সন্ধ্যা রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। জানা যায়, একই এলাকার বাসিন্দা রাজেশ রুদ্রপাল নামে জনৈক ব্যক্তি, যিনি মদ বিক্রির সঙ্গে যুক্ত বলে অভিযোগ, হঠাৎ করেই ওই মহিলাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। মহিলা এর প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ওই সময় মহিলার পরিবারের অন্য সদস্যরা বাড়িতে উপস্থিত না থাকার সুযোগে রাজেশ রুদ্রপাল জোর করে বাড়িতে প্রবেশ করে তাঁকে মারধর করে। এমনকি তাঁর পরনের পোশাক ছিঁড়ে শ্লীলতাহানিরও চেষ্টা করে বলে অভিযোগ। মহিলার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে নির্যাতিতা মহিলা পূর্ব আগরতলা মহিলা থানায় রাজেশ রুদ্রপালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

বৃহস্পতিবার বিকেলে সংবাদমাধ্যমের সামনে এসে নির্যাতিতা গোটা ঘটনার বিবরণ তুলে ধরেন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande