মুক্তির আগেই বিতর্কে লোকগাথা ভিত্তিক থ্রিলার ‘চরক’; কলকাতায় ছবির প্রচারে এসে মুখ খুললেন নির্মাতারা
কলকাতা, ৫ মার্চ (হি. স.): মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছে লোকগাথা ভিত্তিক থ্রিলার ছবি ''চরক: ফেয়ার অফ ফেইথ’। আগামী শুক্রবার দেশজুড়ে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও, তার আগে বৃহস্পতিবার শহর কলকাতায় এক ঝটিকা সফরে ছবির প্রচারে অংশগ্রহ
ছবির প্রচারে সাংবাদিক সম্মেলনে


কলকাতা, ৫ মার্চ (হি. স.): মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছে লোকগাথা ভিত্তিক থ্রিলার ছবি 'চরক: ফেয়ার অফ ফেইথ’। আগামী শুক্রবার দেশজুড়ে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও, তার আগে বৃহস্পতিবার শহর কলকাতায় এক ঝটিকা সফরে ছবির প্রচারে অংশগ্রহণ করেন নির্মাতা ও শিল্পীরা। শহরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজক সুদীপ্ত সেন, অভিনেতা সুব্রত দত্ত এবং সঙ্গীত পরিচালক বিশাখ জ্যোতি। ছবির মূল ভাবনা, নির্মাণ প্রক্রিয়া এবং চরক উৎসবকে ঘিরে লোককথার গবেষণা নিয়ে তাঁরা বিস্তারিত আলোচনা করেন। শিলাদিত্য মৌলিক পরিচালিত এই ছবিতে চরক উৎসবকে কেন্দ্র করে প্রচলিত ভয়াবহ লোককথা ও রহস্যময় আচার তুলে ধরা হয়েছে। নির্মাতাদের দাবি, আস্থা, অন্ধবিশ্বাস এবং উগ্রতার সূক্ষ্ম সীমারেখাকে প্রশ্নের মুখে দাঁড় করাতেই এই গল্প বোনা হয়েছে।

তবে ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটিকে নিয়ে একাংশের মধ্যে তীব্র আপত্তি দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে যে, ছবিতে চরক উৎসবের নেতিবাচক দিক দেখিয়ে সাংস্কৃতিক ঐতিহ্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এমনকি বৃহস্পতিবার শহরে ছবির পোস্টারে কালি লাগিয়ে প্রতিবাদও জানানো হয়। পেন স্টুডিওসের প্রযোজনায় তৈরি এই ছবিতে অভিনয় করেছেন অঞ্জলি পাতিল, সাহিদুর রহমান, সুব্রত দত্ত, শশী ভূষণ, নলনীশ নীল, শঙ্খদীপ এবং শৌনক শ্যামল। বিতর্ক সত্ত্বেও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী শুক্রবার দেশজুড়েই সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande