
পশ্চিম মেদিনীপুর, ৫ মার্চ (হি.স.) : বিএলও-র মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরে। মৃতের নাম সুবিমল কারক (৫৮)। তাঁর বাড়ি শালবনী থানার হাতিমারি এলাকায়। তিনি সাবলি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। হাতিমারি বুথের বিএলও (বুথ লেভেল অফিসার)-এর দায়িত্ব পালন করছিলেন তিনি। বৃহস্পতিবার ভোর রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর নাগাদ মৃতের বাড়িতে পৌঁছন স্থানীয় বিধায়ক সুজয় হাজরা। দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন বলে দাবি পরিবারের।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ