রাজস্থানে সময়ের আগেই বাড়ছে গরম, ৯–১০ মার্চ হিটওয়েভের হলুদ সতর্কতা জারি
জয়পুর, ৭ মার্চ (হি.স.) : মার্চের শুরুতেই রাজস্থানে তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করেছে। রাজ্যের একাধিক জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি রেকর্ড করা হয়েছে। শুক্রবার জয়সালমের ও চিত্তোরগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮
মার্চের শুরুতেই রাজস্থানে গরমের দাপট, বহু শহরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি পার


জয়পুর, ৭ মার্চ (হি.স.) : মার্চের শুরুতেই রাজস্থানে তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করেছে। রাজ্যের একাধিক জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি রেকর্ড করা হয়েছে। শুক্রবার জয়সালমের ও চিত্তোরগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, ফলে দিনের বেলায় তীব্র গরম অনুভূত হচ্ছে।

শনিবার আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। জয়পুরের আবহাওয়া দফতর বারমের জেলায় ৯ ও ১০ মার্চের জন্য হিটওয়েভের হলুদ সতর্কতা জারি করেছে। পাশাপাশি জয়সালমের, বালোত্রা ও আশপাশের এলাকাতেও গরম হাওয়ার প্রভাব দেখা যেতে পারে।

শুক্রবার শ্রীগঙ্গানগর এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এছাড়া জয়সালমেরে ৭.৫ ডিগ্রি, চুরুতে ৭.৩, জয়পুরে ৬.৭, বিকানেরে ৬.৯, জোধপুর ও কোটায় ৪.৯, আজমেরে ৫.৬ এবং বারমের ৫.১ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহ বিদের মতে, আরব সাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এর প্রভাবেই রাজস্থান ছাড়াও গুজরাট, হরিয়ানা ও মধ্যপ্রদেশে সময়ের আগেই গরম পড়তে শুরু করেছে। তবে দিনের তাপমাত্রা বাড়লেও রাতে কিছুটা তাপমাত্রা কমে যাওয়ায় সামান্য স্বস্তি মিলছে।

শুক্রবার কোটা, জয়পুর ও ফালোদিকে বাদ দিয়ে রাজ্যের অধিকাংশ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। এর মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে ফতেহপুরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী এক সপ্তাহ রাজ্যে আকাশ পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande