গাজোলে বিজেপি বিধায়ক প্রার্থীর নতুন মুখের দাবিতে পোস্টার, ছড়ালো চাঞ্চল্য
মালদা, ৭ মার্চ (হি. স.): মালদার গাজোল শহর ও গাজোল ব্লকের একাধিক এলাকায় বিজেপির বিধায়ক প্রার্থীর নতুন মুখের দাবিতে পোস্টার পড়ায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারের নিচে ‘সৌজন্যে ভারতীয় জনতা পার্টি, গাজোল বিধানসভা’ লেখা থাকায় বিষয়টি ঘিরে
পোষ্টার নতুন প্রার্থীর জন্য


মালদা, ৭ মার্চ (হি. স.): মালদার গাজোল শহর ও গাজোল ব্লকের একাধিক এলাকায় বিজেপির বিধায়ক প্রার্থীর নতুন মুখের দাবিতে পোস্টার পড়ায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারের নিচে ‘সৌজন্যে ভারতীয় জনতা পার্টি, গাজোল বিধানসভা’ লেখা থাকায় বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলেও জল্পনা শুরু হয়েছে।শনিবার স্থানীয় সূত্রে জানা যায়, গাজোল থানা সংলগ্ন একটি বিশ্রামাগারের দেওয়ালে এবং আলামপুরসহ ব্লকের বিভিন্ন এলাকায় একই ধরনের পোস্টার দেখা গিয়েছে। পোস্টারে গাজোল বিধানসভার জন্য বিজেপির নতুন মুখের প্রার্থী চাওয়ার দাবি জানানো হয়েছে। পোস্টার দেখার জন্য এলাকায় কৌতূহলী মানুষের ভিড়ও লক্ষ্য করা যায়।উল্লেখ্য, এর আগেও বিজেপির বর্তমান বিধায়ক চিন্ময় দেব বর্মনের বিরুদ্ধে দলের একাংশ কর্মী-সমর্থকদের ক্ষোভ প্রকাশ্যে এসেছিল। যদিও এবারের পোস্টারে তাঁর নাম উল্লেখ করা হয়নি, তবুও অনেকের মতে এটি পরোক্ষভাবে বর্তমান বিধায়কের বিরুদ্ধেই বার্তা।এ বিষয়ে বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন বলেন, তিনি বিষয়টি জানতে পেরেছেন। তাঁর অভিযোগ, বিজেপিকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যেই কেউ বা কারা এই পোস্টার লাগিয়েছে। তবে আগামী নির্বাচনে গাজোলে আবার পদ্মফুল ফুটবে বলেও তিনি দাবি করেন।অন্যদিকে তৃণমূলের গাজোল ব্লক সভাপতি রাজকুমার সরকার জানান, নির্বাচনকে সামনে রেখে তাঁরা সংগঠনের কাজ নিয়েই ব্যস্ত। বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও তিনি দাবি করেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande