সিওয়ানে পুলিশের গাড়িতে পিকআপের ধাক্কা, পুলিশ কর্মী সহ আহত ৩
সিওয়ান, ৭ মার্চ (হি.স.) : বিহারের সিওয়ান জেলার জিরাদেই থানা এলাকায় শুক্রবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় পুলিশের একটি টহল গাড়ি উল্টে যায়। ঘটনায় এক সাব-ইনস্পেক্টরসহ তিন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, খারগি রামপুর গ্রামের কাছে একট
সিওয়ানে পুলিশের গাড়িতে পিকআপের ধাক্কা, পুলিশ কর্মী সহ আহত ৩


সিওয়ান, ৭ মার্চ (হি.স.) : বিহারের সিওয়ান জেলার জিরাদেই থানা এলাকায় শুক্রবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় পুলিশের একটি টহল গাড়ি উল্টে যায়। ঘটনায় এক সাব-ইনস্পেক্টরসহ তিন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, খারগি রামপুর গ্রামের কাছে একটি মোড়ে টহল গাড়িটি পার্ক করা ছিল। রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যান পিছন থেকে ধাক্কা মারে। ধাক্কার জোরে পুলিশের গাড়িটি রাস্তার ধারের একটি গর্তে উল্টে যায়। দুর্ঘটনার পর পিকআপের চালক গাড়িসহ সেখান থেকে পালিয়ে যায়।

এই ঘটনায় সাব-ইনস্পেক্টর বিবেক কুমার, থানার গাড়িচালক সুরেশ কুমার এবং আরেক পুলিশ কর্মী (হোমগার্ড কর্মী) অশোক কুমার সিং গুরুতর আহত হন। গাড়িতে থাকা আরেক কর্মী নন্দলাল অল্পের জন্য রক্ষা পান।

খবর পেয়ে জিরাদেই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিকভাবে চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। পলাতক পিকআপ গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande