
মধ্যমগ্রাম, ৭ মার্চ (হি.স.): উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সব্জি বোঝাই একটি গাড়ি।শনিবার সকালে জাতীয় সড়ক ধরে মধ্যমগ্রাম থেকে কলকাতার দিকে যাচ্ছিল গাড়িটি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ডিভাইডারে ধাক্কা মারে এবং মুহূর্তের মধ্যে উল্টে যায়।
দুর্ঘটনার জেরে গাড়ির ভিতরে থাকা বেশ কয়েকজন আহত হন। গুরুতর জখম হয়েছেন গাড়ির ড্রাইভার ও খালাসি। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম ট্রাফিক গার্ড ও মধ্যমগ্রাম থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়িটির টায়ারে বিপত্তির কারণেই এই দুর্ঘটনা। গাড়ি উল্টে যাওয়ার সময়ে ড্রাইভার ও খালাসি-সহ বেশ কয়েকজন গাড়ির ভিতরে ছিলেন। মাথায়, হাতে চোট পেয়েছেন তারা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ