ডিমা হাসাওয়ের হারাঙ্গাজাওয়ে প্ৰায় ১২ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার এক
হাফলং (অসম), ৯ মাৰ্চ (হি.স.) : ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে বৃহৎ সাফল্য পেয়েছে ডিমা হাসাও পুলিশ। ডিমা হাসাও জেলার অন্তর্গত হারাঙ্গাজাওয়ে প্ৰায় ১২ কোটি টাকা মূল্যের ১.৭২ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। মাদক পাচারের অভিযোগে একজনকে পুলিশ গ্রেফ
হারাঙ্গাজাওয়ে প্ৰায় ১২ কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার এক


হাফলং (অসম), ৯ মাৰ্চ (হি.স.) : ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে বৃহৎ সাফল্য পেয়েছে ডিমা হাসাও পুলিশ। ডিমা হাসাও জেলার অন্তর্গত হারাঙ্গাজাওয়ে প্ৰায় ১২ কোটি টাকা মূল্যের ১.৭২ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। মাদক পাচারের অভিযোগে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।

আজ সোমবার ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফারুক আহমেদ এ খবর দিয়ে জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার বিকালে ডিএসপি বিট্টু বৈশের নেতৃত্বে শিলচর-লামডিং ২৭ নম্বর জাতীয় সড়কের হারাঙ্গাজাওয়ে অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করেছে জেলা পুলিশ। তিনি জানান, চার চাকার একটি কালো রঙের স্কোরপিওর গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে ১৪৯টি সাবান কেস থেকে ১ কেজি ৭২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনগুলির আন্তর্জাতিক বাজারমূল্য কমপক্ষে ১২ কোটি টাকা হবে। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক ড্রাগস পাচারকারীকে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, হেরোইনগুলি মিজোরাম থেকে শিলচর হয়ে ডিমা হাসাও জেলার মধ্য দিয়ে গুয়াহাটি নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীর।

প্রসঙ্গত, ড্রাগস পাচারের বিরুদ্ধে আসাম পুলিশ অভিযান তীব্রতর করে তোলার পরও নতুন নতুন কৌশল অবলম্বন করছে মাদক কারবারিরা। শিলচর-লামডিং ২৭ নম্বর জাতীয় সড়কের ডিটেকছড়া-হারাঙ্গাজাও অংশে বিগত কিছু দিন থেকে ডিমা হাসাও জেলা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমানের ড্রাগস সহ পাচারকারীকে গ্রেফতার করেছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande