
হাইলাকান্দি (অসম), ৯ মাৰ্চ (হি.স.) : আগামীকাল মঙ্গলবার হাইলাকান্দি জেলার ৮২টি স্থানে ‘অরুণোদয়’এর অর্থ বণ্টন করা হবে। জেলার ৬৪ হাজার ৭ জন সুবিধাভোগীকে ডিবিটি-র মাধ্যমে এই অর্থ তুলে দেওয়া হবে।
জেলার ৬২টি গ্ৰাম পঞ্চায়ত এলাকায় একটি করে অনুষ্ঠান সহ হাইলাকান্দি পুরসভা এলাকার ১৬টি এবং লালা পুরসভা এলাকার চারটি স্থানে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানগুলিতে গুয়াহাটির খানাপাড়া থেকে রাজ্য পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার ভাষণ এলইডি স্ক্রিনে(বড়পর্দায়) সম্প্রচার করে দেখানো হবে।
উল্লেখ্য, ‘অরুণোদয়’-এর সুবিধাভোগীদের এককালীন নয় হাজার টাকার অর্থ আগামীকাল মঙ্গলবার তাঁদের ব্যাংস অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস