শান্তিরবাজারে বেপরোয়া বাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু
শান্তিরবাজার (ত্রিপুরা), ৯ মার্চ (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমায় সোমবার বিকেলে আবারও ৮ নং জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা গেছে, টি আর–০৩ এন–৭৭৭৫ নম্বরের একটি পালসার মোটরবাইক শান
মৃত্যু


শান্তিরবাজার (ত্রিপুরা), ৯ মার্চ (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমায় সোমবার বিকেলে আবারও ৮ নং জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

জানা গেছে, টি আর–০৩ এন–৭৭৭৫ নম্বরের একটি পালসার মোটরবাইক শান্তিরবাজার থেকে উদয়পুরের দিকে যাচ্ছিল। দ্রুতগতির ওই বাইকটি বীরচন্দ্রনগর গার্লস হোস্টেল সংলগ্ন এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে পথচারী বিমল আচার্য্য (৬৫)-কে ধাক্কা দেয়। তাতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা মনপাথর পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে ফাঁড়ি থেকে শান্তিরবাজার ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত বিমল আচার্য্যকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিমল আচার্য্যকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, মৃত ব্যক্তির বাড়ি বীরচন্দ্রনগর এলাকায়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande