ডিজিটাল বিপণন ব্যবস্থায় এমএসএমই উদ্যোগপতিদের প্রশিক্ষণ
দুর্গাপুর, ৯ মার্চ (হি. স.) : ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদিত সামগ্রী বিপণনে স্বচ্ছতা আনতে ডিজিটাল ই-মার্কেটিংয়ে জোর দিল ভারত সরকারের এমএসএমই বিভাগ। সম্প্রতি ভারত সরকারের এমএসএমই মন্ত্রকের দুর্গাপুর শাখা , জেলা শিল্প কেন্দ্র এবং জেলা প্রশাসনের যৌথ
এমএসএমই উদ্যোগপতিদের প্রশিক্ষণ


দুর্গাপুর, ৯ মার্চ (হি. স.) : ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদিত সামগ্রী বিপণনে স্বচ্ছতা আনতে ডিজিটাল ই-মার্কেটিংয়ে জোর দিল ভারত সরকারের এমএসএমই বিভাগ। সম্প্রতি ভারত সরকারের এমএসএমই মন্ত্রকের দুর্গাপুর শাখা , জেলা শিল্প কেন্দ্র এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দুর্গাপুর হাটে পাঁচ দিনব্যাপী ডিজিটাল মার্কেটিং এবং GeM (Government E-Marketplace) বিষয়ক একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

এই শিবিরে ডিজিটাল মার্কেটিং, সরকারি ই-মার্কেট প্লেস, অনলাইন ডিজিটাল কমার্স, দেশীয় ও রফতানি প্রচার ইত্যাদির ওপর বিশেষ আলোকপাত করা হয়েছে। প্রশিক্ষণ শিবিরে ২৪ জন এমএসএমই প্রতিনিধি সহ মোট ৩০ জনকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সোমবার প্রশিক্ষিতদের হাতে আনুষ্ঠানিকভাবে শংসাপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএসএমই-ডিএফও (কলকাতা)-র পরিচালক শ্রী প্রদীপ কুমার দাস (IEDS), পশ্চিম বর্ধমানের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার শ্রী সঞ্জীব মালহোত্রা, দুর্গাপুর জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার শ্রী সত্যব্রত ব্যানার্জি, দুর্গাপুর জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার শ্রী তাপস রায় (IEDS), এমএসএমই-ডিএফও দুর্গাপুরের সহকারী পরিচালক ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর শ্রী সুশান্ত কুমার সাহা এবং বিসিসিবি-র এজিএম ডঃ তাপস কুমার দে।

ভারত সরকারের এমএসএমই মন্ত্রকের শংসাপত্র প্রাপ্ত এই ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ছিলেন এসটি ও এসসি সম্প্রদায়ের মহিলা অংশগ্রহণকারীরা। এমএসএমই-র তরফে জানানো হয়েছে, ই-মার্কেটিং বা ডিজিটাল বিপণন ব্যবস্থার মাধ্যমে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য আপলোড হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে। এর ফলে বিপণন ব্যবস্থায় অনেক বেশি স্বচ্ছতা আসবে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande