সিইও অফিসের নিরাপত্তায় আইনি ধারার পরিধি বাড়াল পুলিশ
কলকাতা, ১ এপ্রিল, (হি.স.): সিইও অফিসের আশপাশে ১৬৩ (পূর্বতন ভারতীয় দণ্ডবিধির ১৪৪) ধারার পরিধি বিস্তার করল কলকাতা পুলিশ। বুধবার কলকাতার পুলিশ কমিশনার (সিপি) এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি দিয়েছে। আগে কেবল সিইও অফিসের সামনেই ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-
সিইও অফিসের নিরাপত্তায় আইনি ধারার পরিধি বাড়াল পুলিশ


কলকাতা, ১ এপ্রিল, (হি.স.): সিইও অফিসের আশপাশে ১৬৩ (পূর্বতন ভারতীয় দণ্ডবিধির ১৪৪) ধারার পরিধি বিস্তার করল কলকাতা পুলিশ। বুধবার কলকাতার পুলিশ কমিশনার (সিপি) এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি দিয়েছে।

আগে কেবল সিইও অফিসের সামনেই ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৬৩ ধারা জারি করা হয়েছিল। এ দিন সিপি-র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্ট্র্যান্ড রোডের রাস্তা এবং দু’পাশের ফুটপাত-সহ এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। ১৬৩ ধারা জারি করা হয়েছে কয়লাঘাটা ক্রসিং থেকে কিরণশঙ্কর রায় রোড পর্যন্তও।

মঙ্গলবার রাতের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরের সামনে ফের উত্তেজনা। বুধবার দুপুরে সিইও অফিসের সামনে বিক্ষোভ দেখান এসইউসিআই-এর কর্মী-সমর্থকেরা। সিইও মনোজ আগরওয়াল যখন দফতরে ঢোকেন, তখন সেখানে জড়ো হওয়া তৃণমূলপন্থী বিএলও-রা তাঁর বিরুদ্ধে স্লোগান দেন । এর ফলে দুপুরে সিইও অফিসের সামনে স্ট্র্যান্ড রোডে যানজটের সৃষ্টি হয়। থমকে যায় যান চলাচল। বাবুঘাট থেকে হাওড়া যাওয়ার পথে বাস দাঁড়িয়ে পড়ায় অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande