
হাফলং (অসম), ১ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্ঘত ১১৩ নম্বর হাফলং জনজাতি সংরক্ষিত নির্বাচনী এলাকার ৮৫ বছর বা তার বেশি বয়সি প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া ৩০ ও ৩১ মার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ বুধবার সরকারি সূত্রে এ খবর দিয়ে জানানো হয়েছে, জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ অনুযায়ী অনুপস্থিত ভোটারদের জন্য গৃহ ভোটদানের আওতায় ৮৫ বছর বা তার বেশি বয়সি প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তি (পিডব্লিউডি), প্রবীণ নাগরিক শ্রেণির ভোটার (এভিএসসি) ও প্রতিবন্ধী শ্রেণির ভোটার (এভিপিডি) অন্তর্ভুক্ত। নির্বাচনী নিয়ম ও নির্দেশিকা অনুসারে জেলার বিভিন্ন প্রান্তে নিয়োজিত ভোটকর্মীরা ফর্ম ১৩সি-তে সিল করা খামে ২৯৮টি ভোট দেওয়া পোস্টাল ব্যালট সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশনের এই ব্যবস্থা রয়েছে যে, এই শ্রেণির অন্তর্ভুক্ত ভোটাররা ঘরে বসে ভোট দেওয়ার সুযোগ নিতে পারেন, যেখানে ভোটকর্মীরা তাঁদের বাড়িতে গিয়ে পোস্টাল ব্যালট পূরণ করান এবং এই শ্রেণির অন্তর্ভুক্ত কিন্তু যারা ঐচ্ছিক ঘরে বসে ভোট দেওয়ার বিকল্পটি বেছে নেননি, তাঁদের ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব