৫ মার্চ শ্রীভূমিতে পুলিশকর্মীদের পোস্টাল ব্যালটে ভোট
শ্রীভূমি (অসম), ১ এপ্রিল (হি.স.) : শ্রীভূমি জেলায় কৰ্মরত পুলিশকর্মীদের আগামী ৫ এপ্রিল পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শ্রীভূমির ব্যালট ও পোস্টাল ব্যালট পেপার সেলের নোডাল অফিসার জানিয়েছেন, আগামী ৫ এপ্রিল, রবিবার সকাল ১০টা থেকে বিকাল
৫ মার্চ শ্রীভূমিতে পুলিশকর্মীদের পোস্টাল ব্যালটে ভোট


শ্রীভূমি (অসম), ১ এপ্রিল (হি.স.) : শ্রীভূমি জেলায় কৰ্মরত পুলিশকর্মীদের আগামী ৫ এপ্রিল পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

শ্রীভূমির ব্যালট ও পোস্টাল ব্যালট পেপার সেলের নোডাল অফিসার জানিয়েছেন, আগামী ৫ এপ্রিল, রবিবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪-টা পর্যন্ত শ্রীভূমির পুলিশ রিজার্ভ এবং এরালিগুলে ১৫ নম্বর এপি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে পোস্টাল ব্যালট পেপার ফ্যাসিলিটেশন সেন্টার স্থাপন করে পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে।

এতে কর্তব্যরত সংশ্লিষ্ট পুলিশ কর্মী যাঁরা ইতিমধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন তাঁদেরকে ওই সব কেন্দ্রে ভোট দিতে পোস্টাল ব্যালট পেপার সেল থেকে আহ্বান জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande