সোনারপুরে প্রচারে ইউসুফ পাঠান, এসআইআর ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ, আশা ভোঁসলের প্রয়াণে শোক
সোনারপুর, ১২ এপ্রিল (হি. স.): রবিবার বিকেলে সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী ফিরদৌসি বেগমের সমর্থনে একটি নির্বাচনী কর্মীসভায় যোগ দেন বহরমপুরের সাংসদ তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একদিক
সোনারপুরে প্রচারে ইউসুফ পাঠান, এসআইআর ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ, আশা ভোঁসলের প্রয়াণে শোক


সোনারপুর, ১২ এপ্রিল (হি. স.): রবিবার বিকেলে সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী ফিরদৌসি বেগমের সমর্থনে একটি নির্বাচনী কর্মীসভায় যোগ দেন বহরমপুরের সাংসদ তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একদিকে যেমন ‘জয় বাংলা’ শ্লোগান দেন তিনি, তেমনি কেন্দ্রের বিজেপি সরকার এসআইআরের নামে সাধারণ মানুষের ভোটাধিকার কেঁড়ে নেওয়া প্রসঙ্গেও সোচ্চার হন। ভিনরাজ্যে বাঙালিদের উপর যে অত্যাচার তার নিন্দাও করেন এই প্রাক্তন ক্রিকেটার।

পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ এসআইআরে সাধারণ মানুষের ভোটাধিকার কেঁড়ে নেওয়ার চক্রান্ত করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি নিজের রাজ্যের মানুষের ভোটাধিকারের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে আইনি লড়াই করেছেন। এসআইআরের মাধ্যমে সারা দেশের যেখানে অন্যায় হয়েছে, সেইসব মানুষদের জন্য লড়াই করেছেন।” মোথাবাড়ি কান্ডে এনআইএ তদন্ত প্রসঙ্গেও মুখ খোলেন ইউসুফ পাঠান। তিনি বলেন, “ দিদি সবসময় সাপোর্ট করেছেন সত্যি ঘটনাকে। বাংলার মানুষও অন্যায়কে কখনও সাপোর্ট করেনি। ফলে ইনসাফের জন্য যা হবে তাতেই সাপোর্ট করবে।

এছাড়া তিনি এদিন মন্তব্য করেন ২০২৬ সালে তৃণমূল তো আবার ক্ষমতায় আসবে, এমনকি আগামী ৪০/৫০/৬০ বছর পর্যন্ত তৃণমূল এই বাংলায় ক্ষমতায় থাকবে। কারণ দিদি এই বাংলায় মহিলাদের জন্য প্রচুর কাজ করেছেন। এমনকি যুবকদের জন্যও অনেক কাজ করেছে। এই বাংলায় সব ধর্মের মানুষ একসাথে থাকেন, সমস্ত উৎসবে একে অপরের সাথে মিলে আনন্দ করেন। বাংলা বা গুজরাট নয়, গোটা দেশই অনেক সুরক্ষিত। এই দেশে সকলেই একে অপরের সাথে মিলে থাকেন। তিনি মাছ পছন্দ করেন, বাংলায় এলে তিনি মাছ খান সেটা আরও একবার বলেন। গতবারের তুলনায় আরও ১০ থেকে ১৫ টি আসন তৃণমূল বেশি পাবে বলেও দাবি করেন তিনি। এমনকি গুজরাটি ভাষায় সোনারপুর উত্তরের তৃণমূল প্রার্থী ফিরদৌসী বেগম ও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গুজরাটি ভাষায় ভোট প্রার্থনা করেন।

এসবের পাশাপাশি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের মৃত্যু নিয়ে তিনি বলেন, “ একটা যুগের অবসান হল। ওনার গান অমর হয়ে থাকবে।” এসবের পাশাপাশি আই পি এল, বৈভব সূর্যবংশী সকলকে নিয়েই এদিন খোলামেলা প্রশ্নের উত্তর দেন তিনি। এমনকি তাঁকে বহিরাগত বলা প্রসঙ্গে ইউসুফ বলেন, “ আমার জন্ম গুজরাটে হলেও আমি বাংলার ছেলে। এখানকার মারা আমায় ছেলে বলে ডেকেছেন, এখানকার দিদি বোনরা আমায় ভাই ডেকেছেন। ফলে আমি বাংলার ছেলে।”

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande