কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে-র প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোক
আগরতলা, ১২ এপ্রিল (হি.স.) : সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে-র প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। রবিবার জারি করা এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ''প্রয়াত আশা ভোঁসলেজি দীর্ঘ সময় ধরে সঙ্গীত জগতক
আশা ভোঁসলে


আগরতলা, ১২ এপ্রিল (হি.স.) : সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে-র প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

রবিবার জারি করা এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, 'প্রয়াত আশা ভোঁসলেজি দীর্ঘ সময় ধরে সঙ্গীত জগতকে তাঁর অসাধারণ কণ্ঠে সুরের মূর্ছনায় আবিষ্ঠ করে রেখেছিলেন। অনন্য প্রতিভাসম্পন্ন কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী ও সুরসাধক আমাদের আগামী প্রজন্মের কাছে চির উজ্জ্বল হয়ে থাকবেন। দেশ একজন অসাধারণ সঙ্গীত ব্যক্তিত্বকে হারালো। তাঁর মৃত্যু আমাদের কাছে এক অপূরণীয় ক্ষতি'।

উল্লেখ্য, আশা ভোঁসলে ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে দীর্ঘ কয়েক দশক ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এবং সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে তুলেছেন। তাঁর অবদান ভারতীয় সঙ্গীত ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande