(আপডেট) থানেতে পিকআপ ভ্যান ও সিমেন্ট মিক্সারের সংঘর্ষে মৃত ১১, শনাক্ত ৯ জন
থানে, ১৩ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের থানে জেলায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। সোমবার থানেতে একটি সেতুর ওপর সিমেন্ট মিক্সারের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ১১ জন মারা গিয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনকে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে
থানেতে পিকআপ ভ্যান ও সিমেন্ট মিক্সারের সংঘর্ষ


থানে, ১৩ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের থানে জেলায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। সোমবার থানেতে একটি সেতুর ওপর সিমেন্ট মিক্সারের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ১১ জন মারা গিয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনকে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নিহতদের মধ্যে রয়েছেন প্রশান্ত ওরফে বাবলু রূপেশ চন্দানে, ভূষণ ঘোরপাড়ে, গোবিন্দ কেম্বরি, অনন্ত পাওয়ার, দীপক গাওলি, গণপত জাইনু মাধে, স্নেহা মোহপে, মানসী মোহপে এবং প্রথমেশ মোহপে।

দুর্ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ মুরবাদের গোভিলি গ্রামের রায়তা সেতুর ওপর। বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট মিক্সারের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ভ্যানটির অন্তত ১১ জন আরোহী নিহত হয়েছেন এবং একজন গুরুতরভাবে আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মুরবাদের গোভিলি গ্রামের কাছে কল্যাণ-মুরবাদ জাতীয় সড়ক ৬১-এর ওপর এই দুর্ঘটনাটি ঘটে। পিকআপ ভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট মিক্সারের সঙ্গে ধাক্কা খায়। পরিবহন মন্ত্রী প্রতাপ সরনাইক জানিয়েছেন, পিকআপ ভ্যানটিতে ৬টি বসার আসন থাকলেও, তাতে ১১ জন যাত্রী ছিলেন। সারনাইক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande