
নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): কংগ্রেস তার লোকসভার সাংসদদের জন্য সোমবার হুইপ জারি করেছে। আগামী ১৬ থেকে ১৮ এপ্রিল সংসদের তিন দিনের বিশেষ অধিবেশনে তাঁদের উপস্থিত থাকা এবং দলের অবস্থানকে সমর্থন করার বিষয়ে জানানো হয়েছে। কংগ্রেস জানিয়েছে, আগামী ১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত লোকসভায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, এমনকি ভোটগ্রহণও হতে পারে, তাই লোকসভায় দলীয় সাংসদদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই অধিবেশনে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করার প্রস্তুতি নিচ্ছে। এই তিন দিনের বিশেষ অধিবেশনে মহিলা আসন সংরক্ষণ আইনের প্রস্তাবিত সংশোধনীগুলি সংসদে পেশ করতে পারে কেন্দ্র। এই অবস্থায় প্রত্যেক দলীয় সাংসদের উদ্দেশে হুইপ জারি করে অধিবেশনে উপস্থিতি বাধ্যতামূলক করেছে কংগ্রেস।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ