উস্তিতে পুলিশের নাকা তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ২
কলকাতা, ১৩ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে চলা জোরদার নাকা তল্লাশিতে বড়সড় সাফল্য পেল পুলিশ। সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার মহকুমার উস্তি থানার হটুগঞ্জ এলাকায় একটি চার চাকা গাড়ি থেকে প্রায় ৯ লক্ষ ৮৮ হাজা
ডায়মন্ড হারবারে আটক দুই বিজেপি র নেতা


কলকাতা, ১৩ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে চলা জোরদার নাকা তল্লাশিতে বড়সড় সাফল্য পেল পুলিশ। সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার মহকুমার উস্তি থানার হটুগঞ্জ এলাকায় একটি চার চাকা গাড়ি থেকে প্রায় ৯ লক্ষ ৮৮ হাজার টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনায় গাড়িটির চালক-সহ তিনজনকে আটক করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি কুলপির দিক থেকে হটুগঞ্জের দিকে আসছিল। নিয়মিত নাকা চেকিং চলাকালীন গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতেই একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়। ওই টাকার উৎস বা গন্তব্য সম্পর্কে ধৃতরা কোনও সন্তোষজনক জবাব দিতে না পারায় পুলিশ নগদ টাকা-সহ তাঁদের আটক করে।

​তদন্তে জানা গিয়েছে, আটকদের মধ্যে অরুণাভ মজুমদার বিজেপির রাজ্য কমিটির সদস্য এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাঁর বাড়ি কলকাতার আর. কে. পাল লেনে। ধৃত অপরজন অক্ষয় চক্রবর্তী মগরাহাট বিধানসভার বিজেপি আহ্বায়ক, যাঁর বাড়ি শ্রীচন্দন তপনায়।

​এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, নির্বাচনের আগে টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার যে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তুলেছেন, এই ঘটনা তারই প্রমাণ। মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ বাপি হালদার বলেন, “বিজেপি যে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, তা হাতেনাতে ধরা পড়ছে।”

​অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, উদ্ধার হওয়া টাকা ওই নেতাদের কি না তা এখনও নিশ্চিত নয়। ভোটের আগে পরিকল্পিতভাবে দলকে বদনাম করার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ; উদ্ধার হওয়া টাকার উৎস এবং এর নেপথ্যে কোনও বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande