ভোটে স্বচ্ছতায় আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যানার ব্যবহার গুরুত্ব দিয়ে বিবেচনা করায় সায় শীর্ষ আদালতের
নয়াদিল্লি, ১৩ এপ্রিল, (হি.স.): নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে এবং জালিয়াতি পুরোপুরি বন্ধ করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে পারে দেশের শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভোটকেন্দ্রে ভোটারদের পরিচয় নিশ্চিতে আঙুলের ছাপ এবং
সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ১৩ এপ্রিল, (হি.স.): নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে এবং জালিয়াতি পুরোপুরি বন্ধ করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে পারে দেশের শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভোটকেন্দ্রে ভোটারদের পরিচয় নিশ্চিতে আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যানার ব্যবহারের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন। যদিও এবারের ভোটে সেটি সম্ভব হচ্ছে না।

ভোট চুরি ঠেকাতে পোলিং বুথে আধার, চোখ এবং আঙুলের ছাপের স্ক্যানের দাবিতে জনস্বার্থ মামলা করেন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। তার জেরেই ভারতের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের কাছে জবাব তলব করেছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।

মূলত একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই এই নোটিশ জারি করা হয়েছে। শুনানি চলাকালীন আদালত অবশ্য স্পষ্ট করে দিয়েছে যে, সামনেই যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে এখনই এই পদ্ধতি কার্যকর করা সম্ভব নয়।

সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ভোট দেওয়ার আগে ভোটারদের বায়োমেট্রিক ও ফেস রেকগনিশনের জন্য এর জন্য বিধিতে বড়সড় বদল আনতে হবে। সেই সঙ্গে বিষয়টা অত্যন্ত ব্যয়সাপেক্ষ। এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande