এসআইআর-এর স্বপক্ষে সওয়াল করলেন দেবেন্দ্র ফড়নবিস
কলকাতা, ১৭ এপ্রিল, (হি.স.): ভোটার তালিকা স্বচ্ছ করতে এসআইআর প্রক্রিয়া অত্যন্ত প্রয়োজনীয়। শুক্রবার কলকাতায় এক পাঁচতারা হোটেলে এই মন্তব্য করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। এসআইআর প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গে বিপুল প্রতিক্রিয়া চলছে। সাংব
দেবেন্দ্র ফড়নবিস


কলকাতা, ১৭ এপ্রিল, (হি.স.): ভোটার তালিকা স্বচ্ছ করতে এসআইআর প্রক্রিয়া অত্যন্ত প্রয়োজনীয়। শুক্রবার কলকাতায় এক পাঁচতারা হোটেলে এই মন্তব্য করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।

এসআইআর প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গে বিপুল প্রতিক্রিয়া চলছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন তিনি বলেন, এসআইআর বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হচ্ছে। সেখানে আপত্তি জানানোর সুযোগ রয়েছে।

এছাড়াও শিল্প, দুর্নীতি, অনুপ্রবেশ, অর্থনীতি এবং নির্বাচনী পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি। তিনি দাবি করেন, ভয় এবং সন্ত্রাসের রাজনীতি এবার কাজ করবে না এবং সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নিতে প্রস্তুত।

তিনি পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশ্যে আবেদন জানান যে, রাজ্যের উন্নয়ন, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে পরিবর্তনের পক্ষে রায় দিতে হবে এবং একটি স্থিতিশীল ও উন্নয়নমুখী সরকার প্রতিষ্ঠা করতে হবে।

দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন কেলেঙ্কারি এবং আর্থিক অনিয়মের কারণে রাজ্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএজি রিপোর্টে বিপুল অঙ্কের অর্থের হিসাব না পাওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

এই প্রেক্ষাপটে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন— জনধন, উজ্জ্বলা, কিষাণ সম্মান নিধি, ‘লাখপতি দিদি’ সহ একাধিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের উন্নয়ন হয়েছে বলে জানান।

তিনি বলেন, পশ্চিমবঙ্গের মধ্যে বিপুল সম্ভাবনা রয়েছে এবং শুধুমাত্র সুশাসন ও শিল্পবান্ধব পরিবেশ তৈরি করতে পারলেই আগামী ৫-৭ বছরের মধ্যে রাজ্য আবার দেশের প্রথম সারির অর্থনীতির মধ্যে ফিরে আসতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande