
নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): ইজরায়েল ও লেবাননের মধ্যে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে জানান, শান্তির লক্ষ্যে নেওয়া প্রতিটি পদক্ষেপকেই ভারত সমর্থন করে।
তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এবং এই ধরনের উদ্যোগকে ভারত ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখে।
এদিকে, হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করার বিষয়ে ইজরায়েলের অনুরোধ প্রসঙ্গে মুখপাত্র জানান, এ ধরনের বিষয় নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমেই বিবেচনা করা হয় এবং সেই প্রক্রিয়া মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য