
নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত একটি আবেদন বিবেচনাধীন রয়েছে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ সংক্রান্ত একটি আবেদন বিবেচনাধীন রয়েছে। এটি বিচারাধীন ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ। ভারত এই বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
জয়সওয়াল এও বলেন, বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলক আলোচনার জন্য ভারতের আকাঙ্খা পুনর্ব্যক্ত করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর জোর দিয়েছেন। পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার জন্য উভয় পক্ষ বিভিন্ন দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে প্রস্তাবগুলো বিবেচনা করতে সম্মত হয়েছে। সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমে অংশীদারিত্বকে আরও গভীর করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব খতিয়ে দেখতে উভয় পক্ষ সম্মত হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ