দিদিকে এবার টাটা বাই বাই বলতে হবে : অমিত শাহ
দক্ষিণ দিনাজপুর, ১৪ এপ্রিল (হি.স.): উত্তর দিনাজপুরের রোড শো শেষ করে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নির্বাচনী জনসভা করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঞ্চে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অমিত শাহ এদ
অমিত শাহ


দক্ষিণ দিনাজপুর, ১৪ এপ্রিল (হি.স.): উত্তর দিনাজপুরের রোড শো শেষ করে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নির্বাচনী জনসভা করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঞ্চে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অমিত শাহ এদিন বলেন, “আজ বৈশাখী। পঞ্জাবে এবং দেশব্যাপী এটি খুব বড় একটি উৎসব। কাল ১৫ এপ্রিল। পয়লা বৈশাখের দিন। বাঙালি নববর্ষ শুরু হচ্ছে। বাংলা নববর্ষের দিন দিদিকে টাটা বাই বাই বলতে হবে। আপনারা সকলে দিদিতে ক্ষমতাচ্যুত করার জন্য তৈরি তো?”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিজেপি সংকল্প করেছে, ৫ মে বিজেপির সরকার গঠন হওয়ার পর পুরো পশ্চিমবঙ্গ থেকে এবং দেশ থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়াব। এই অনুপ্রবেশকারীরা আমাদের দেশের সুরক্ষার জন্য বিপজ্জনক। আমাদের যুবকদের কর্মসংস্থান ছিনিয়ে নিচ্ছে। গরিবদের চালে ভাগ বসাচ্ছে।” শাহ বলেন, “বিএসএফকে কাটাঁতার লাগানোর জন্য ৬০০ একর জমি দিচ্ছেন না মমতা দিদি। আমরা স্থির করেছি, আমাদের সরকার আসার পর ৪৫ দিনের মধ্যে জমি দিয়ে দেবে বিজেপি।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande