জাতীয় সড়কে অতিরিক্ত পণ্যবাহী যানবাহনে নতুন টোল কার্যকর বুধবার থেকে
নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): দেশের সমস্ত জাতীয় সড়কে অতিরিক্ত পণ্যবাহী যানবাহনের উপর টোল আদায়ের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশোধিত এই বিধি বুধবার, ১৫
জাতীয় সড়কে ওভারলোড যানবাহনে নতুন টোল নিয়ম কাল থেকে কার্যকর


নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): দেশের সমস্ত জাতীয় সড়কে অতিরিক্ত পণ্যবাহী যানবাহনের উপর টোল আদায়ের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশোধিত এই বিধি বুধবার, ১৫ এপ্রিল থেকে কার্যকর হবে। নতুন নিয়মের লক্ষ্য হল টোল আদায় প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সুসংহত ও প্রযুক্তিনির্ভর করা, পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করা।

মন্ত্রক ন্যাশনাল হাইওয়ে ফি (রেট) চতুর্থ সংশোধনী বিধি, ২০২৬ ঘোষণা করেছে। নতুন বিধি অনুযায়ী, নির্ধারিত ওজনের তুলনায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত বোঝা থাকলে কোনও অতিরিক্ত টোল নেওয়া হবে না। তবে ১০ শতাংশের বেশি এবং ৪০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ওজন থাকলে মূল টোলের দ্বিগুণ টাকা আদায় করা হবে। আর ৪০ শতাংশের বেশি ওভারলোড থাকলে দিতে হবে চারগুণ টাকা।

এই নতুন ব্যবস্থায় অতিরিক্ত পণ্য নির্ধারণ করা হবে ওজন মাপার যন্ত্রের মাধ্যমে, যা টোল প্লাজাগুলিতে বসানো হবে। যেখানে এই ধরনের যন্ত্র থাকবে না, সেখানে ওভারলোডের জন্য অতিরিক্ত টোল নেওয়া হবে না বলেও স্পষ্ট করা হয়েছে।

টোল আদায় সম্পূর্ণভাবে ফাস্ট্যাগের মাধ্যমে করা হবে, ফলে নগদ লেনদেনের সুযোগ থাকবে না। পাশাপাশি, অতিরিক্ত পণ্যবাহী যানবাহনের সমস্ত তথ্য জাতীয় যানবাহন রেজিস্টারে নথিভুক্ত করা হবে, যা নজরদারি ও আইন প্রয়োগে সহায়ক হবে।

সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে, এর মূল উদ্দেশ্য হলো সড়ক নিরাপত্তা বৃদ্ধি, জাতীয় সড়কের পরিকাঠামো রক্ষা এবং নির্ধারিত ওজনসীমা মেনে চলা নিশ্চিত করা। অতিরিক্ত ওজনের কারণে সড়কের দ্রুত ক্ষয়, দুর্ঘটনার ঝুঁকি এবং যানবাহনের ক্ষতি—এই সব সমস্যার মোকাবিলায় এই নতুন নিয়ম কার্যকর ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বিভিন্ন ধরনের যানবাহনের ক্ষেত্রে কীভাবে টোল নেওয়া হবে, তার বিশদ বিবরণও দেওয়া হয়েছে, যাতে কোনও বিভ্রান্তি না থাকে এবং স্বচ্ছতা বজায় থাকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande