বাংলা নববর্ষের শুভেচ্ছা, বুথকর্মীদের শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদীর
নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): পয়লা বৈশাখের শুভক্ষণে বাংলার প্রতিটি মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তিনি বলেন, “বাংলার মাটি, বাংলার মানুষ, বাংলার সংস্কৃতির সঙ্গে তাঁর এক গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। তাঁর কণ্ঠে
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): পয়লা বৈশাখের শুভক্ষণে বাংলার প্রতিটি মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তিনি বলেন, “বাংলার মাটি, বাংলার মানুষ, বাংলার সংস্কৃতির সঙ্গে তাঁর এক গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। তাঁর কণ্ঠে ছিল আবেগ, আর সেই আবেগের মধ্যেই ছিল বাংলার ভবিষ্যৎ নিয়ে দৃঢ় বিশ্বাস।” এই সঙ্গে বুথকর্মীদেরও সম্মান জানান তিনি।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে লেখা হয়েছে, “আজ ‘মেরা বুথ, সবসে মজবুত’ কর্মসূচির মাধ্যমে দেশের জনপ্রিয় ও দূরদর্শী নেতা নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের সঙ্গে এক আবেগঘন ও শক্তিশালী সংলাপে অংশগ্রহণ করেন। তিনি তাঁর সাম্প্রতিক বাংলার সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তে তিনি মানুষের মধ্যে এক অদ্ভুত শক্তি, উৎসাহ এবং পরিবর্তনের ইচ্ছা অনুভব করেছেন। তিনি স্পষ্ট করেন, এই শক্তির ভিত্তি হল বুথ স্তরের কর্মীদের নিরলস পরিশ্রম এবং মানুষের অটুট বিশ্বাস।

তিনি ‘মেরা বুথ, সবসে মজবুত’ মন্ত্রকে শুধুমাত্র একটি স্লোগান নয়, বরং গণতন্ত্রকে তৃণমূল স্তরে শক্তিশালী করার এক বাস্তব আন্দোলন হিসেবে তুলে ধরেন। তাঁর কথায়, বুথ শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়, আর গণতন্ত্র শক্তিশালী হলে দেশ এগিয়ে যায়।

সংলাপে অংশগ্রহণকারী কর্মীদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তিনি তাঁদের অভিজ্ঞতা শোনেন এবং তাঁদের সংগ্রামকে সম্মান জানান। এক কর্মীর ব্যক্তিগত শোকের মধ্যেও সংগঠনের জন্য কাজ করার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এমন কর্মীরাই তাঁর শক্তি এবং প্রেরণা।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দেন, বাংলার মানুষ আজ পরিবর্তনের জন্য প্রস্তুত। এই পরিবর্তন আসবে মানুষের শক্তিতে, কর্মীদের পরিশ্রমে এবং উন্নয়নের রাজনীতির মাধ্যমে।

এই কর্মসূচি শুধু একটি সংলাপ নয়, বাংলার ভবিষ্যৎ গড়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande