শিমলায় পৃথক এলাকায় উদ্ধার দুটি দেহ, তদন্তে পুলিশ
শিমলা, ১৪ এপ্রিল ( হি. স.) : হিমাচল প্রদেশের শিমলায় দুটি পৃথক জায়গায় উদ্ধার দুটি দেহ । শিমলার রামপুর থানার অন্তর্গত এলাকায় সোমবার সন্ধ্যায় এক স্থানীয় হাসপাতালের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেহ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম ছেড়িং চন্দ্র
শিমলায় পৃথক এলাকায় উদ্ধার দুটি দেহ, তদন্তে পুলিশ


শিমলা, ১৪ এপ্রিল ( হি. স.) : হিমাচল প্রদেশের শিমলায় দুটি পৃথক জায়গায় উদ্ধার দুটি দেহ । শিমলার রামপুর থানার অন্তর্গত এলাকায় সোমবার সন্ধ্যায় এক স্থানীয় হাসপাতালের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেহ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম ছেড়িং চন্দ্র । সে কিন্নরের কানাম গ্রামের বাসিন্দা । ৯ এপ্রিল থেকে সে নিখোঁজ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

অন্যদিকে, সুন্নি থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার স্থানীয়রা ঘারিয়ানার কাছে নদীর তীরে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে মৃতের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। এই দুটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande