নারী শক্তি বন্দন অধিনিয়মে বিলম্ব করা উচিত নয় : প্রধানমন্ত্রী
দেহরাদূন, ১৪ এপ্রিল (হি.স.) : নারী শক্তি বন্দন অধিনিয়মে আর বিলম্ব করা উচিত নয়, এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দেহরাদূনে দিল্লি-দেহরাদূন এক্সপ্রেসওয়ের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দশকের অপেক্ষার পর, সংসদ
প্রধানমন্ত্রী


দেহরাদূন, ১৪ এপ্রিল (হি.স.) : নারী শক্তি বন্দন অধিনিয়মে আর বিলম্ব করা উচিত নয়, এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দেহরাদূনে দিল্লি-দেহরাদূন এক্সপ্রেসওয়ের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দশকের অপেক্ষার পর, সংসদ 'নারী শক্তি বন্দন অধিনিয়ম' পাশ করেছে। এটি বিধানসভা এবং লোকসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করেছে। সমস্ত দল এগিয়ে এসে এই গুরুত্বপূর্ণ আইনটিকে সমর্থন করেছে। এখন এটি কার্যকর করতে আর বিলম্ব করা উচিত নয়। এটি এখনই কার্যকর করা উচিত। দেশে ১৬ এপ্রিল একটি বিশেষ আলোচনার জন্য সব রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে এই কাজকে এগিয়ে নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমি দেশের সকল বোনদের কাছে একটি খোলা চিঠি লিখেছি। অনেক তাগিদ দিয়ে, দেশের মা-বোনদের এই কাজে অংশীদার হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমি নিশ্চিত, আমার দেশের মা-বোনেরা চিঠিটি পড়বেন। আজ দেবভূমি থেকে আমি আবারও দেশের সব পক্ষের কাছে আবেদন জানাব যে, সংশোধনীকে নিশ্চিতভাবে সমর্থন করার জন্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande