কংগ্রেস প্রার্থীর প্রচারের সময় গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
উত্তর দিনাজপুর, ১৪ এপ্রিল (হি.স.): কংগ্রেস প্রার্থীর প্রচারের সময় গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসটলি এলাকায় এই ঘটনা ঘটে। এ দিন গাড়িতে চেপে প্রচার
কংগ্রেস প্রার্থীর প্রচারের সময় গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


উত্তর দিনাজপুর, ১৪ এপ্রিল (হি.স.): কংগ্রেস প্রার্থীর প্রচারের সময় গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসটলি এলাকায় এই ঘটনা ঘটে। এ দিন গাড়িতে চেপে প্রচার কর্মসূচি ছিল কংগ্রেস প্রার্থী জাকির আবেদিনের। অভিযোগ, হঠাৎ করেই তাঁর গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে একদল যুবক। তাঁর গাড়ি ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি কংগ্রেস প্রার্থীর অনুগামীদের। চোপড়ার ব্লক কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, প্রচারের সময় আমাদের প্রার্থীর গাড়িতে হামলা চালায় তৃণমূলের লোকজন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, একটা গন্ডগোলের খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande