গোয়ালপাড়ায় কৃষ্ণাই নদীতে সলিলসমাধি যমজ ভাইয়ের
গোয়ালপাড়া (অসম), ১৪ এপ্রিল (হি.স.) : বহাগ বিহু তথা রঙালি বিহুর প্রথম দিন উদযাপিত গরু বিহুর আনন্দঘন পরিবেশের মধ্যে গোয়ালপাড়ায় কৃষ্ণাই নদীতে দুই নাবালক যমজ ভাইয়েয় সলিলসমাধি হয়েছে। নিহত যমজ দুই সহদর টেঙ্গাবাড়ি গ্ৰামের বাসিন্দা দীপঙ্কর নাথ ও দেব
গোয়ালপাড়ায় কৃষ্ণাই নদীতে সলিলসমাধি যমজ ভাইয়ের


গোয়ালপাড়া (অসম), ১৪ এপ্রিল (হি.স.) : বহাগ বিহু তথা রঙালি বিহুর প্রথম দিন উদযাপিত গরু বিহুর আনন্দঘন পরিবেশের মধ্যে গোয়ালপাড়ায় কৃষ্ণাই নদীতে দুই নাবালক যমজ ভাইয়েয় সলিলসমাধি হয়েছে। নিহত যমজ দুই সহদর টেঙ্গাবাড়ি গ্ৰামের বাসিন্দা দীপঙ্কর নাথ ও দেবাশিস নাথ। তারা দুজনেই নবম শ্রেণির ছাত্র ছিল। মর্মান্তিক এ ঘটনায় আনন্দ ও সংস্কৃতির উৎসব হিসেবে পরিচিত আজকের দিনকে পরিণত করেছে গভীর দুঃখ ও শোকে।

আজ মঙ্গলবার সকালে গোয়ালপাড়া জেলার অন্তর্গত ভোজমালা এলাকায় কৃষ্ণাই নদীতে ঐতিহ্যবাহী গরু বিহু উপলক্ষ্যে গ্ৰামের বহুজনের সঙ্গে গরু স্নান করাতে গিয়েছিল নাবালক যমজ ভাই দীপঙ্কর ও দেবাশিস। গরুকে স্নান করানোর সময় হঠাৎ তাঁরা জলে নিখোঁজ হয়ে যায়। শুরু হয় তালাশি অভিযান।

ইত্যবসরে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে। পুলিশ স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)-এর দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার চালায়। কয়েক ঘণ্টা তালাশির পর নদী থেকে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande