উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় চড়ছে পারদ
দেহরাদূন, ১৪ এপ্রিল ( হি. স.): উত্তরাখণ্ডে ফের চড়ছে পারদ, রয়েছে শুষ্ক আবহাওয়া । মঙ্গলবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ৪-৫ দিনের মধ্যে উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় আরও বাড়তে পারে তাপমাত্রা। তবে আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন দেখা যাবে না বলে জানি
উত্তরাখণ্ডের


দেহরাদূন, ১৪ এপ্রিল ( হি. স.): উত্তরাখণ্ডে ফের চড়ছে পারদ, রয়েছে শুষ্ক আবহাওয়া । মঙ্গলবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ৪-৫ দিনের মধ্যে উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় আরও বাড়তে পারে তাপমাত্রা। তবে আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন দেখা যাবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এদিন রাজ্যের সমতল অঞ্চলে স্বাভাবিক ছিল তাপমাত্রা । উচ্চ পার্বত্য অঞ্চলেও রয়েছে একই অবস্থা ।

আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, এদিন দেহরাদূনে থাকতে পারে আংশিক মেঘলা আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর পান্তনগরের তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, মুক্তেশ্বরে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং নিউ তেহরিতে তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande