ডোডা ও লেহ-তে দফায় দফায় ভূমিকম্প, আতঙ্ক ছড়ালেও বড় ক্ষয়ক্ষতির খবর নেই
ডোডা, ১৪ এপ্রিল (হি.স.) : গত কয়েকদিন ধরে জম্মু-কাশ্মীরের ডোডা জেলা এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেহ-তে একাধিক মৃদু ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। এই ঘনঘন কম্পনের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হলেও স্বস্ত
ভূমিকম্প প্রতীকী ছবি


ডোডা, ১৪ এপ্রিল (হি.স.) : গত কয়েকদিন ধরে জম্মু-কাশ্মীরের ডোডা

জেলা এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেহ-তে একাধিক মৃদু ভূমিকম্পের কম্পন অনুভূত

হয়েছে। এই ঘনঘন কম্পনের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হলেও

স্বস্তির বিষয় এই যে, এখনও পর্যন্ত বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর

পাওয়া যায়নি।

প্রশাসনিক আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী,

গত

৭২ ঘণ্টায় ডোডা জেলায় মোট তিনটি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে সবথেকে শক্তিশালী

কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। বাকি দুটি কম্পনের মাত্রা ছিল যথাক্রমে

৩.০ এবং ২.৯। এই মৃদু কম্পনগুলির ফলে স্থানীয় মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে

পড়ে।

একইভাবে প্রতিবেশী লাদাখের লেহ অঞ্চলেও গত চার

দিনে তিনটি ভূমিকম্পের

খবর পাওয়া গিয়েছে। তবে এগুলি তুলনামূলকভাবে কম তীব্রতার ছিল। রিখটার স্কেলে এগুলির

মাত্রা ছিল যথাক্রমে ২.৬, ৩.২ এবং ৩.০।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই

ভূমিকম্পগুলি হালকা হওয়ার কারণে ঘরবাড়ি বা জানমালের কোনও বড় ক্ষতি হয়নি। দুই

অঞ্চলের প্রশাসনিক দফতরে থেকেই জানানো হয়েছে যে, পরিস্থিতির ওপর

নজর রাখা হচ্ছে এবং এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande