সড়কে হঠাৎ কুকুর, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দুর্ঘটনা—আহত ৩
শান্তিরবাজার (ত্রিপুরা), ১৪ এপ্রিল (হি.স.) : মঙ্গলবার সকালে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন। জানা গেছে, সকাল আনুমানিক ৭টা ৮ মিনিট নাগাদ বীরচন্দ্রমনু জোনাল অফিস সংলগ্ন জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এই দু
শান্তিরবাজারে দুর্ঘটনা


শান্তিরবাজার (ত্রিপুরা), ১৪ এপ্রিল (হি.স.) : মঙ্গলবার সকালে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন। জানা গেছে, সকাল আনুমানিক ৭টা ৮ মিনিট নাগাদ বীরচন্দ্রমনু জোনাল অফিস সংলগ্ন জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

এই দুর্ঘটনায় গাড়িতে থাকা তিনজন যাত্রী গুরুতরভাবে আহত হন। আহতরা হলেন সিকান্দার বাদশা (৬৫), ইন্দ্রজিৎ বৈদ্য (৫২) এবং অলক জ্যোতি বৈদ্য (৬৪)।

প্রত্যক্ষদর্শীদের মতে, টিআর০৮ডি০৩১০ নম্বরের একটি গাড়ি দ্রুতগতিতে যাওয়ার সময় হঠাৎ রাস্তার উপর উঠে আসা একটি কুকুরকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি সড়কের উপরই দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। দমকলকর্মীরা তৎপরতার সঙ্গে আহতদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহতরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, দুর্ঘটনার পর মনপাথর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের মতে, জাতীয় সড়কে অবাধে ঘুরে বেড়ানো পশুদের কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande