মান্ড্যতে ‘শ্রী গুরু ভৈরবৈক্য মন্দির’-এর উদ্বোধন, ৯টি অনুরোধ প্রধানমন্ত্রীর
মান্ড্য, ১৫ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার কর্ণাটকে একদিনের সফরে যান। সফরকালে মান্ড্য জেলার শ্রী ক্ষেত্র আদিচুঞ্চনগিরিতে ‘শ্রী গুরু ভৈরবৈক্য মন্দির’-এর উদ্বোধন সহ এক সমাবেশে বক্তব্য রাখেন। মন্দিরে পূজার্চনাও করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী


মান্ড্য, ১৫ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার কর্ণাটকে একদিনের সফরে যান। সফরকালে মান্ড্য জেলার শ্রী ক্ষেত্র আদিচুঞ্চনগিরিতে ‘শ্রী গুরু ভৈরবৈক্য মন্দির’-এর উদ্বোধন সহ এক সমাবেশে বক্তব্য রাখেন। মন্দিরে পূজার্চনাও করেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার সঙ্গে যৌথভাবে ‘সৌন্দর্য লহরী এবং শিব মহিমা স্তোত্রম’ শীর্ষক একটি বই-ও প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী।

এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমি আপনাদের কাছে আমার ৯টি অনুরোধ করছি। প্রথম অনুরোধ হল, জল সংরক্ষণ ও জলের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রতিজ্ঞা করুন। দ্বিতীয়ত, ‘এক পেড় মা কে নাম’ অভিযানের অধীনে আপনার মায়ের সম্মানে একটি গাছ লাগান এবং ধরিত্রী মাতাকে রক্ষা করার প্রতিজ্ঞা করুন।

প্রধানমন্ত্রীর তৃতীয় অনুরোধে বলেন, ধর্মীয় স্থান হোক, সর্বজনীন স্থান হোক, গ্রাম হোক বা শহর হোক, সর্বত্র পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব। ‘ভোকাল ফর লোকাল’ মন্ত্র মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়াও আরও কয়েকটি অনুরোধ রাখেন প্রধানমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande