চারধাম যাত্রার অফলাইন রেজিস্ট্রেশন শুরু, হরিদ্বারে ভিড় তীর্থযাত্রীদের
হরিদ্বার, ১৭ এপ্রিল (হি.স.): উত্তরাখণ্ডের বিশ্বখ্যাত চারধাম যাত্রার উপলক্ষে অফলাইন নিবন্ধন প্রক্রিয়া শুরু হল। শুক্রবার থেকে হরিদ্বারে ঋষিকুল ময়দানে স্থাপিত নিবন্ধন কেন্দ্রে তীর্থযাত্রীদের নাম নথিভুক্ত করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গেছে, মধ্যপ্
চারধাম যাত্রার অফলাইন রেজিস্ট্রেশন শুরু, হরিদ্বারে ভিড় তীর্থযাত্রীদের


হরিদ্বার, ১৭ এপ্রিল (হি.স.): উত্তরাখণ্ডের বিশ্বখ্যাত চারধাম যাত্রার উপলক্ষে অফলাইন নিবন্ধন প্রক্রিয়া শুরু হল। শুক্রবার থেকে হরিদ্বারে ঋষিকুল ময়দানে স্থাপিত নিবন্ধন কেন্দ্রে তীর্থযাত্রীদের নাম নথিভুক্ত করা হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, মধ্যপ্রদেশের শাহডোল জেলা থেকে আসা সাত সদস্যের একটি দল প্রথম নিবন্ধনের সুযোগ পেয়েছে। তাঁদের ফুলের মালা ও তিলক পরিয়ে স্বাগত জানান জেলা শাসক ময়ূর দীক্ষিত এবং এসএসপি নবনীত সিং ভুল্লা। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিবন্ধন কেন্দ্রে পর্যাপ্ত বসার ব্যবস্থা, পানীয় জল, স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে তীর্থযাত্রীদের স্ক্রিনিংও করা হচ্ছে।

এদিকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ভক্ত হরিদ্বারে পৌঁছতে শুরু করেছেন। প্রশাসনের দাবি, যাত্রাকে নিরাপদ ও সুষ্ঠুভাবে পরিচালনা করতেই এই সুব্যবস্থা করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande